সকল মেনু

পুঠিয়ায় জামায়াতের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে পৌর জামায়াতের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় পুঠিয়া পৌর সদর এলাকায় এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
গণসংযোগ চলাকালে পুঠিয়া বাজার ও আশপাশের এলাকায় ব্যবসায়ী, পথচারী, ভ্যানচালক, অটোচালক, নারী-পুরুষ, বিভিন্ন ধর্মাবলম্বী, যুবক, বৃদ্ধ এবং ফুটপাতের দোকানিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালানো হয়। দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে অনেকেই জামায়াত ইসলামীতে আগ্রহ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টু, নায়েবে আমীর ইউসুফ আলী মির্জা, উপজেলা সহকারী সেক্রেটারির দায়িত্বে থাকা অধ্যক্ষ আব্দুল মান্নান ও মাওলানা আব্দুর রাকিব। এছাড়া পুঠিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, পুঠিয়া পৌরসভা জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী আহাদ আলী মন্টু, জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন, জামায়াত নেতা আব্দুল মজিদ ও আশরাফুল ইসলামসহ অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে বেশ আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়। জামায়াতে ইসলামীর নেতারা জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দলীয় আদর্শ ও কর্মসূচি তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top