সকল মেনু

লালপুরে চুরি-ছিনতাই আতঙ্কে এলাকাবাসী, অসহায় প্রশাসন

নাটোরের লালপুরের দিনে রাতে চুরি ছিনতাই আতঙ্কে এলাকাবাসী অসহায় প্রশাসন। অবস্থা দেখে মনে হয় প্রশাসনের কিছুই করার নেই।

সোমবার ও মঙ্গলবার (২৮ ও ২৯ এপ্রিল) রাতে ও দিনে মোট ৬টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গোপালপুর পৌরসভার তোফা কাটা মোড়ে এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল মঙ্গলবার) বেলা ১১টার সময় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোঃ মোশারফ হোসেন (১৮) পিতাঃ মোঃ আরমান হোসেন বাঘা উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা।

উপজেলার বিলমারিয়া বাজার থেকে অজ্ঞাত দুই জন ব্যক্তি তোফা কাটা মোড়ের উদ্দেশ্যে ভাড়া নিয়ে রাস্তায় চেতনানাশক ঔষধ খাইয়ে তার অটো চার্জার গাড়ী নিয়ে পালিয়ে যায়।মোশারফ হোসেন বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছে।

এখনো পর্যন্ত চুরি ছিনতাইয়ের উদঘাটন করতে পারেনি থানা পুলিশ।

উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মোঃ জরিপ (৪০) পিতা মক্কাস আলী বাড়িতে ঘরের বেড়ার টিন কেটে চুরির চেষ্টা ও দুর্গাপুর গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৪) এর নিজ ব্যবহৃত একটি স্মার্টফোন ও গোলাম মোস্তফা (৫০) পিতা তমেজ উদ্দিন এর বাড়িতে জানালা ভেঙ্গে চুরির চেষ্টা।

একই গ্রামের মিলন প্রামানিক (৩৫) পিতা গৌড়ুর চন্দ্র প্রামানিকের বাড়িতে দরজা ভেঙে ড্রেসিং টেবিলের থাকা ১টি স্বর্ণের চেইন ১ জোড়া রুপার নুপুর ও নগদ ৪০০০হাজার টাকা, মহেশ্বর বাজার উত্তর পাশে মুসলিম মিয়া(৫০)এর বাড়িতে একটি স্মার্ট ফোন। সোমবার (২৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার তোফাকাটা এলাকায় থেকে দিনের আলোয় ব্যাটারি চালিত একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক অজ্ঞাত বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের একটি গোপন সূত্রে জানা যায়, গত ২২ দিন হলো লালপুর থানাতে ওসি ছাড়াই শুধু ওসি তদন্ত দিয়ে চলছে থানা।

এ বিষয়ে ওসি (তদন্ত ) মমিনুজ্জামান বলেন, পুলিশ যথেষ্ট পরিমাণ চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top