চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিলন বাবু ওরফে মিলন মিয়া (২৫) নামে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) বিকালে সারে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ৩১ ডিসেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া-বোলতলা এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯৫ গ্রাম হেরোইনসহ মিলনকে আটক করা হয়।
ঘটনার পরেরদিন র্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুয়েল ইসলাম তদন্ত শেষে মিলনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।