সকল মেনু

ঈশ্বরদীতে কৃষক মাঠ দিবস পালিত

পাবনার ঈশ্বরদীতে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রবি মৌসুমে মৌরী প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ ঘটিকায় উপজেলার পৌরসভাস্থ ইস্তা এলাকায় এ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাবনা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক টেবুনিয়া হর্টিকালচার পাবনা, মোঃ রোকনুজ্জামান উপ-পরিচালক (শস্য) খামারবাড়ি পাবনা, মাহমুদা মোতমাইন্না অতিরিক্ত কৃষি অফিসার ঈশ্বরদী ও মৌরী চাষী আদম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন কুমার উপসহকারী কৃষি ঈশ্বরদী, এখলাছুুর রহমান উদ্ভিদ সংরক্ষণ অফিসার ঈশ্বরদী, বিএম সানাউল্লাহ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ঈশ্বরদী, মুস্তাফিজুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার , আনিসুর রহমান ফসল (মৌরী)সহ অনেক কৃষক-কৃষাণী ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top