সকল মেনু

ঈশ্বরদীতে একই ইউনিয়নের ৩ ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা

পাবনার ঈশ্বরদীতে একই ইউপি’র তিন সদস্যকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২ঘটিকায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা যায়, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের তিন সদস্য আলাউদ্দিন খান (৫০), রফিকুল ইসলাম মাঝি (৪৫) ও ফিরোজ হোসেন বাকি (৫৭) দীর্ঘদিন পর পরিষদের কার্যালয়ে যান। তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের পরিষদের কার্যালয়ে আসার খবর পেয়ে এলাকাবাসী আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আলাউদ্দিন খান ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়নের খালিশপুর গ্রামের নবাব আলী খানের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আর রফিকুল ইসলাম মাঝি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও মারমী গ্রামের সিরাজ মাঝির ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সদস্য।

এছাড়া ফিরোজ হোসেন বাকি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াডের ইউপি সদস্য ও নওদাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা, এই তিন ইউপি সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলবদ্ধভাবে পরিষদে যান। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে বিএনপির দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া সাধারণ মানুষকে হয়রানি করেছে।তারা পরিষদে এসেছেন শুনে স্থানীয় জনতা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।

ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকির ছেলে আব্দুল্লাহ আল মামুর বলেন, আওয়ামী লীগের রাজনীতির জড়িত থাকার কারনে এই তিন ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা করেছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তিনজনই আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের তারা পরিষদে গিয়েছিলেন। বিএনপির নেতাকর্মীরা তাদের অপমান অপদস্থ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিন ইউপি সদস্যকে স্থানীয় লোকজন ইউনিয়ন কার্যালয়ে আটকে রেখেছিল। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top