সকল মেনু

লালপুরে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে বিষাক্ত সাপের কামড়ে সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লালপুরের অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলাম (৪০) পিতা : সাত্তার আলী, নিজ ধানের জমিতে কাজ করতে গেলে বিষাক্ত সাপে কামড় দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সাজেদুল সকালে ধানের জমিতে পানি দিতে যায়। দুপুর ১.৩০ টার দিকে সাপে কামড় দিলে বাড়িতে আসে এবং গ্রামে ওঝা দিয়ে ঝাড়ফুক দেওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে বিকেল ৫.২০ টার সময় হাসপাতালে নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, সাজেদুল হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু বরণ করেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top