সকল মেনু

রাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব। রোববার (২০ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রাবি প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনে নব-নির্বাচিত কমিটির সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা ও আশাবাদ ব্যক্ত করে রাজশাহীর এই দুই সিনিয়র সাংবাদিক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে রাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সদস্যদের নায্য অধিকার রক্ষার পাশাপাশি ক্যাম্পাসের ইতিবাচক এবং অনিয়ম-দুর্নীতির চিত্র নিষ্ঠার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরবে।
নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, রাবি প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্ট এক সময়ের সাংবাদিকরা আজ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রয়েছেন। তাদের মতই নির্বাচিত নেতৃবৃন্দ সফলভাবে শিক্ষা জীবন শেষ করে সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মানবিক ব্যক্তি হিসেবে নিজেদের কর্মজীবনে স্বাক্ষর রাখবেন।
এছাড়াও অতীতের ন্যায় আগামীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রাজশাহী প্রেসক্লাবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাগো নিউজের রাবি প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সভাপতি ও ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহ সাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব (দৈনিক বণিক বার্তা), দপ্তর সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম (দৈনিক আমার দেশ) ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি পরশ (দৈনিক যায়যায়দিন)।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- তানভির খান তরুণ (ঢাকা মেইল), ফাহিমা করিম বন্যা (দৈনিক মানবিক বাংলাদেশ) ও মীর তুহিন (দৈনিক ভোরের ডাক)।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top