নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন (৬৫) কে গ্রেফতার করেছে। রোববার (২০ এপ্রিল ) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মফিজ উদ্দীন উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত কোকাই প্রামানিকের ছেলে।
গ্রেফতার মফিজ উদ্দীনকে এদিন বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত ২৬ আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার সাথে জরিত সন্দেহে আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, রোববার বিকেলে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তাকে এদিন বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।