নাটোরের বড়াইগ্রামের সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁইকে হত্যার ঘটনায় ৫ কিশোরকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা ও জেলা পুলিশের একটি যৌথ ট্রিম । শনিবার (১৯ এপ্রিল ) দুপুরে এই তথ্য জানায় নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা সবার বয়স ১৪ থেকে ১৬ বছর হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কি কারণে এই হত্যাকান্ড তা তদন্তের স্বার্থে এখনই বলতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
গত সোমবার পহেলা বৈশাখের দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন জুঁই ওখানে যায়নি। এরপর চারদিকে খোঁজাখুঁঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে পাশ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। ওই দিন রাতে জুঁইয়ের মা বাদি হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পরে অভিযান চালিয়ে শনিবার ৫ কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা শিশু জুঁই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।