সকল মেনু

জানা গেল দীপিকা-রণবীরের সম্পর্ক ভাঙার কারণ

বলিউড অভিনেতা রণবীর কাপুরের জীবনে এসেছেন অসংখ্য নারী। তাদেরই একজন অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীর্ঘদিন এই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।

মোটামুটি একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দুজন। ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় ২০০৮ সালে একসঙ্গে জুটিবদ্ধ হন বলিউডের এই হিট জুটি। সেই সময় থেকেই প্রেম শুরু হয় তাদের।

এরপর বিভিন্ন পার্টি থেকে ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন প্রেমিক যুগল। তাদের প্রেম এতটাই গভীর ছিল যে দীপিকা একটা সময়ে পিঠে ট্যাটু করে রণবীরের নামের অক্ষর খোদাই করেছিলেন।

তবে হঠাৎই ছন্দপতন। বিচ্ছেদ হয়ে যায় দুজনের। দীপিকা-রণবীরের প্রেম ভেঙে যাওয়ার পর অনেকবারই শোনা গিয়েছিল যে রণবীর দীপিকাকে ঠকিয়েছেন। যে কারণে অভিনেত্রী নাকি ডিপ্রেশনেও ভূগতে শুরু করেন।

রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের ব্রেকআপ নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলেন অভিনেতার মা নীতু কাপুর। যেখানে তিনি জানান, কেন দুজনের সম্পর্কটা আর আগে যায়নি।

একটি পুরোনো সাক্ষাৎকারে নীতুকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না ওর অনেক বান্ধবী আছে। কেবল একজনই ছিল, সে দীপিকা। আমার মনে হয় হয়ত সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়েও যান। যদি তাদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো, তাহলে সম্পর্ক ভেঙে যেত না।’

একই সঙ্গে নীতুর আরও জানান, তিনি কোন ভাবেই দীপিকাকে ‘খারাপ’ বলতে চান না। কখনও তার মনেও হয়নি মেয়েটি কোন দিক থেকে খারাপ। তার কথায়, ‘বিয়ে করো না বা এইরকম বান্ধবী রেখো না, এমন মন্তব্য তো কখনও করব না। রণবীর যা করতে চায়, সেটা ওর উপরই নির্ভর করবে। তবে আমি আমার তরফে যতটুকু সম্ভব মতামত জানিয়েছে। বাকি সিদ্ধান্ত ও নিত।’

বর্তমানে দু’জনে নিজেদের মতো করে তাদের জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা ও রণবীর বিবাহিত। শুধু তাই নয়, তাদের দু’জনেরই কন্যা সন্তান রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top