সকল মেনু

বাগাতিপাড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়।

সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

এছাড়াও বাউয়েটের আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য ব্রিগেডের জেনারেল মোঃ মিজানুজ্জামান।

উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে বিহারকোল বাজারে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি মাহাবুব রহমান ও উপজেলা আদবাসী সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সংগঠনের সভাপতি ইমানুয়েল সরেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫টি সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top