সকল মেনু

বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় শারমিন খাতুন নামের ৩০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামে নিজ কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।

পরে শারমিনের গলার ফাঁস খুলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন খাতুন অজ্ঞাত এক ব্যক্তির সাথে দীর্ঘদিন থেকে ফোনে কথা বলতেন। এ নিয়ে স্বামীর সাথে প্রায় সময় বাকবিতণ্ডা হতো তার। শনিবার বিকেলেও ওই ব্যক্তির সাথে তাকে ফোনে কথা বলতে দেখতে পেয়ে শারমিনকে গালমন্দ করে বাড়ি থেকে বেরিয়ে যান তার স্বামী রবিউল ইসলাম। এরপর সন্ধ্যায় কক্ষের  তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top