সকল মেনু

লালপুরে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত

নাটোরের লালপুরের আব্দুলপুর জনশনের রেলওয়ে স্টেশন এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে এবং লাইনে ফাটল ধরেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর রেলওয়ে জংশনের ১ কিলোমিটার পূর্বে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে চাপাইনবাবগঞ্জ অভিমূখী রাজশাহী এক্সপ্রেস ট্রেন আজিমনগর ছেড়ে যাওয়ার পর আব্দুলপুর আগ মুহূর্তে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিনের লাইনচূত হয়। বর্তমানে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী দল আজ সকালে থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে একই লাইনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে রেললাইন মেরামতকর্মীরা লাইনটি মেরামতের কাজ শুরু করেছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, গত রাত সোয়া ১০টার দিকে আব্দুলপুর স্টেশন থেকে ১ কিলো মিটার পূর্বদিকে ঢাকা থেকে আশা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়। লাইনটি ডাবল লাইন হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top