সকল মেনু

কেউ মব করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে। দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে, আমরা সেখানেই এ্যাকশনে যাচ্ছি। এর সঙ্গে যারাই জড়িত রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ  মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২ টায়  সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনালের (অব:) জাহাঙ্গীর আলম চৌধূরী এসব কথা বলেন।
এ সময় তিনি শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের ঘটনা নিয়ে বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবে না, এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে আরও সচেতন করতে হবে। অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, কেউ যেনো অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে সেদিক সজাগ দৃষ্টি রাখবে পুলিশ।
শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি সুনামগঞ্জে স্বরাষ্ট্র ও হাওর দেখতে এসেছি।  ফরেন বিষয় দেখার জন্য, ফরেন  মিনিস্টার রয়েছেন। তাছাড়া ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। ওই চুক্তিতে বন্দী বিনিময় করার কথাও বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধের কোন শঙ্কা নেই।তিনি আরও বলেন, আমরাতো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি। এগুলো সব উদ্ধার করতে হবে।
শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেল তত্ত্বাবধায়ক মাইন উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top