সকল মেনু

গাজা ইস্যুতে জবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী ৭ এপ্রিল (সোমবার) ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে গাজার ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়ে পালিতব্য “The World Stops for Gaza” আন্দোলনের প্রতি সংহতির অংশ হিসেবে পালিত হবে।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো—গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রতিদিন অসংখ্য নারী, শিশু ও নিরীহ মানুষের প্রাণহানির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করা। শিক্ষার্থীরা মনে করেন, এই নৃশংসতা ও গণহত্যার সময় নীরব থাকা মানেই অন্যায়ের পক্ষে থাকা। তাই তাঁরা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবেন।
৭ই এপ্রিল সোমবার ক্যাম্পাসে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একত্রিত হয়ে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজাবাসীর জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে শ্লোগান ও ব্যানার নিয়ে প্রতিবাদে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়—এটি মানবতার পক্ষে অবস্থান নেওয়ার প্রতীকী প্রয়াস। তারা সকলকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top