সকল মেনু

তারাগঞ্জে চোলাই মদ উদ্ধার, গ্রেফতার-জরিমানা

রংপুরের তারাগঞ্জ হরিজন কলোনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করে । এরপর ইউএনও রুবেল রানা উক্ত জব্দকৃত মদ ধ্বংস করে দেয় ।
এছাড়াও রোববার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আনুমানিক বিকাল ৫ঘটিকায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা শাহপাড়া গ্রামের  নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায়  মো: লোকমান,  (৩৯), পিতা: মৃত রাহমোতুল্লাহ কোনা কাটা মাদক সেবনরত অবস্থায় ধৃত হোন।
ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মো: লোকমানকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রুবেল রানা। আসামিকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top