সকল মেনু

ফরম বিতরণকালে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে যা নিয়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া রোববার সকালে বলেন, বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top