সকল মেনু

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ নূর আহমেদ (৫) নামে এক শিশু নিতহ হয়েছে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের মোঃ জসিমউদদীনের ছেলে।
শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে রহনপুর টু আড্ডা সড়কে এনায়েপুর নামক স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় একটি মাইক্রোবাসা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, শনিবার সকালে নিহত নূর আহমেদ তার মাসহ অন্যন্য সদস্যদের সঙ্গে বোয়ালিয়া থেকে এনায়েপুর তার নিকটতম আত্মীয় বাসায় বেড়াতে আসে বিকেলে বাসায় ফিরার উদ্দেশ্য বের হয়ে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
তিনি বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top