সকল মেনু

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান এক বার্তায় এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘বছর ঘুরে এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ঈদুল ফিতর হাজির হয়েছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেশের জন্য স্ব স্ব জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে। সবার জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

সবশেষ সবাইকে সচেতন হওয়ার আহবানও জানান আমানুল্লাহ আমান।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top