সকল মেনু

বাঘায় পটকাবাজি, যুবক আহত

রাজশাহীর বাঘায় নিজের বানানো পটকাবাজির সময় সজিব আলী (১৭) নামের এক যুবকের বাম হাতের কব্জিসহ আঙুলের নীচ অংশে রক্তাক্ত জখম হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে উত্তর মিলিক বাঘার বকুলতলা এলাকার জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বাঘা জোনের পাতকূয়ার পাকা মেঝের উপর পটকা বিস্ফোরণের ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজিব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান।

সজিব জানান, লেখাপড়ার পাশাপশি সংসার চালানোর তাগিদে যখন যে কাজ পান করেন। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছেন। শনিবার শখের বশে পর্দার পাইপের মধ্যে দিয়াশলায়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলেন। এ সময় বিস্ফোফরণ ঘটে আহত হন। ঈদ সামনে রেখে এর আগেও পটকবাজি তৈরি করে আনন্দ করেছেন বলে জানান।

সরেজমিন দেখা যায়, উত্তর মিলিক বাঘা গ্রামের জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার আশ পাশে তেমন কোন ঘর বাড়ি নেই। গ্রামের সীমা নামে এক নারি জানান,ওই জায়গায় ছেলেরা প্রায় সময় খেলা ধূলা করে। মাঝে মধ্যে শব্দও শুনতে পান। তবে শব্দটা কিসের বা বলতে পারেননি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top