সকল মেনু

চালু হচ্ছে স্টারলিংক, কখনো যাবে না ইন্টারনেট

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।

আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রেস উইংয়ে বার্তায় আরও জানানো হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবা দানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top