সকল মেনু

ড্যাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন করার জন্য শিগগিরই নতুন একটি কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অধ্যাপক ডা. হারুন আল রশীদ (সভাপতি) এবং ডা. মো. আব্দুস সালামের (সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একটি কমিটি ঘোষণা করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top