জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (শাখা পরিবর্তন) স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্যের ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।
আগামী ৮ এপ্রিল হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।
ডি ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০ টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪ টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬ টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ ও বিজ্ঞান বিভাগের জন্য ৭১টি আসন।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।