সকল মেনু

জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণের ইফতার বিতরণ

জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্দোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার, (২২ মার্চ) প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার এই সামগ্রী বিতরণ করা হয়। এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন এস রুবেল।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নবুয়ত হুসাইন ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইকবাল।
রমজানের তাৎপর্য নিয়ে মহিউদ্দিন এস রুবেল বলেন, রোজা আমাদের সংযমী হতে শেখায়। ফ্যাসিবাদের দীর্ঘ দুঃশাসনের আমল পেরিয়ে আজ আমরা সাধারণ মানুষের সাথে ইফতার ভাগাভাগি করতে পেরে আনন্দিত বোধ করছি। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top