সকল মেনু

গাজাবাসীর পাশে দাঁড়াতে জামায়াত আমিরের আহ্বান

নির্মম হামলা ও গণহত্যা বন্ধে, মজলুম গাজাবাসীর পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর শেওড়াপাড়ায় মনিপুর স্কুল অ্যান্ড কলেজের (ব্রাঞ্চ-৩) মাঠে গতকাল কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাপতিত্ব করেন থানা আমির আবদুল মতিন খান।

ডা. শফিকুর রহমান বলেন, গাজা সব সময় অপরাজেয়।

কারণ, গাজাবাসী কোরআনের সঙ্গী ও কোরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই গাজায় বসবাস করছেন। তাদের জন্মভূমি ত্যাগ করার জন্য ভয়ভীতি দেখানো হলেও আল্লাহর ফয়সালার অপেক্ষায় সেখানেই রয়ে গেছেন।
তিনি বলেন, বিশ্বের সব মা-ই জন্ম দেন সন্তান।

কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধযোদ্ধাদের কাছে জায়নবাদীরা একদিন পরাভূত হবে। এ নির্মমতা দেখে কারো পক্ষে বসে থাকার সুযোগ নেই। যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই এসব মজলুম ভাইবোনের পাশে দাঁড়াতে হবে।

জামায়াত আমির বলেন, মানবরচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এত অস্থিরতা ও অশান্তি। মূলত, সমাজ ও রাষ্ট্রে কোরআনকে বিজয়ী করা গেলে কোনো ধর্মের মানুষেরই সমস্যা থাকবে না।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top