সকল মেনু

আত্রাইয়ে চোরাই অটো চার্জার ভ্যানসহ আটক ৩

নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযানে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে। এসময় চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ।
গত বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী গ্রাম এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, বুধবার উপজেলার মহাদিঘী গ্রাম এলাকা থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বগুড়ার সান্তাহার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরি যাওয়া দুই অটো চার্জার ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-বগুড়ার সান্তাহার এলাকার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর, সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান ও নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম। তাদের বিরুদ্ধে রাতেই ভ্যান চুরির ঘটনায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top