সকল মেনু

সুনামগঞ্জে ৩ আগ্নেয়াস্ত্র ও দেশীয় বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক আটক

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ১টি এয়ারগান, ২টি পাইপগান ও বিপুল পরিমাপ দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত যুবক জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের সাজ্জাদুর রহমান সামি।
জানাযায়, ছাতক আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার (১৭ মার্চ) রাত ১ টায় সামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩টি চাপাতি, ১টি দা, ৭টি টেটা এবং ১০টি ছুরি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ জানিয়েছেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top