সকল মেনু

সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

“টেকসই জীবনযাত্রায় ন্যায্য রূপান্তর” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

জেলা ক্যাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার (১৫ মার্চ) বেলা সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায়অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হান, মো. সাব্বির হোসেন শাওন, মরিয়ম আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়া মিয়া বলেন, যিনি চাল বিক্রি করেন তিনি অন্য দোকানীর কাছে ভোক্তা। যারা মাছ, মাংস, সবজি, মনোহরি সামগ্রি বিক্রি করেন, তারা অন্য ব্যবসায়ীদের কাছে ভোক্তা। এক কথায় আমরা সবাই ভোক্তা বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top