জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় পরিষদের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জাতীয় পরিচয় পত্র স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।
কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ , সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আওয়ালসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।