আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্য খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনু্ষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কতৃক আয়োজিত এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন,খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো: ছাবের।
এসময় সিভিল সার্জন বলেন, সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল আওতায় আনা তাদের লক্ষ্য। যাতে শিশুরা সুস্থ থাকতে পারে। ভিটামিন এ ক্যাপসুল শিশুর শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বারে। কোনো শিশুই যেন ঝরে না পরে সেই লক্ষ্যে আগামী ১৫ মার্চ ২০২৫ ইং খাগড়াছড়িতে ইপিআই কেন্দ্রসমূহে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো হবে।
এবার খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ১০টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ী ভাবে ৯৩৮টি টিকাদান কেন্দ্রে মোট ১ লক্ষ ৪ হাজার ৬ শত ৬২ জন শিশুকে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্যসহ জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।