বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভূক্তি পরীক্ষার আবেদনের পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা নির্ধারণ করার দাবিতে মানববন্ধন করেছেন আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীরা। রোববার ঢাকা বার অ্যাসোসিয়েশনের সামনে এ মানববন্ধন করেন তারা।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির মো. কামাল হোসেন, জবির মো. সাইফুল ইসল, রাবির মো. সজীব মাহমুদ, জাবির এমএস মিলন ও ইবির নাজমুল হাসান সোহাগসহ শিক্ষানবিশ আইনজীবীরা। মানববন্ধনে তারা বলেন, অন্যান্য পাবলিক পরীক্ষার আবেদন ফি সাধারণত ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে থাকে। সেখানে আইনজীবী হিসাবে বার কাউন্সিলে তালিকাভূক্তির পরীক্ষার ক্ষেত্রে অযৌক্তিভাবে ৪ হাজার ২০ টাকা ধার্য করা হয়েছে। আমরা এই অযৌক্তিক ফী বাতিল চাই।
এ বিষয়ে জবির আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ) ফি চার হাজার টাকা। এটা অযৌক্তিক। এই ফি কমানোর দাবিতে আমরা স্মারকলিপিও দিয়েছি। আশা করছি কতৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। আমরা কোনো অন্যায় দাবি করছি না। বিসিএসসহ অন্যান্য পরীক্ষার ফির সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কামাল হোসেন বলেন, আমরা আমাদের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে স্মারকলিপি দিয়েছি কোন সুফল পাইনি। বিগত সময় ও আমরা শিক্ষানবিস আইনজীবীরা এসব নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এখনো তো অব্যাহত রয়েছে প্রতিবাদে এবং বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।