পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫ই আগষ্টের পর পুলিশের যে, ক্রান্তিকাল চলছিল তা বর্তমানে নেই বললেই চলে। আগামী দিনের পুলিশ সত্যিকারার্থেই জনগণের বন্ধু পুলিশ হিসেবেই গড়ে উঠবে। সাধারণ জনগণের মাঝে পুলিশের আস্থা ফিরিয়ে আনতে হলে, পুলিশকে জনগণের বন্ধু হয়ে সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
রবিবার (৯ই মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।
এর আগে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক খোঁজ খবর নেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাতে সভায় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার থানার থানার ওসি, জেলা পুলিশে এবং পুলিশ লাইন্স এ কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার্স এবং ফোর্সদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
পরিচিতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকির হোসাইন, জেলার সকল থানার অফিসার ওসি এবং জেলা পুলিশ লাইন্স ও পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
তোফায়েল আহাম্মেদ ২৪ তম বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার (এ এস পি) হিসেবে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
সুনামগঞ্জে যোগদানের আগে তোফায়েল আহাম্মেদ খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তার কর্মজীবনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বরগুনা জেলা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও, কক্সবাজার জেলা, সিএমপি চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী জেলা, কক্সবাজার সদর মডেল থানা, পটিয়া সার্কেল চট্টগ্রাম জেলা, র্যাব-৪, র্যাব হেডকোয়ার্টার্স, ৫ এপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।