সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ডাকাত নজরুল ইসলাম (৪২), জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৮ই মার্চ) বিকেল জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই দিপংকর হালদার, এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে ও এএসআই ভানু লাল রায়, এএসআই আলী আকবরসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) মো. জাকির হোসাইন জানিয়েছেন, নজরুলের বিরুদ্ধে জিআর-২০৭/১৩ এবং দায়রা-১০৬০/১৬ নাম্বর মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।