‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এই আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রায়হান’র সভাপতিত্বে ও সদস্য মাইনুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরি জামে মসজিদ ঢাকা’র খতিব শাইখ মোহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম আজম ও গাউসিয়া কমিটি মানবিক টিম কুমিল্লার প্রধান জাবের হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে শাইখ মোহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী বলেন, বিশ্ববিদ্যালয় একজনকে মানসিকতা বড় করার ও মানুষের সাথে মিশার শিক্ষা দেয়। মুমিন হওয়া একজন মুসলমানের জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ কুরআন শরীফে মুমিনদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ তায়ালা রোজা পালনের জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। তাই আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে নিজেকে তৈরি করতে হবে। মুমিন একমাত্র আল্লাহর উপর নির্ভর করে।
উল্লেখ্য, অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।