সকল মেনু

আইজিপির রংপুর বিভাগ পরিদর্শন

রংপুর বিভাগ পরিদর্শনের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন আইজিপি বাহারুল আলম। এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আরো অনেকেই আইজিপি বাহারুল আলমকে সাদরে গ্রহণ করেন। সকাল ৯ টা ৩০ মিনিটে রংপুর অফিসার্স মেস এ রংপুর মেট্রোপলিটনের একটি সুসজ্জিত চৌকস প্যারেড দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে।

সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা, (পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়), (ভার্চুয়াল মাধ্যমে) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, (বিপিএম) ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ; মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল; মোঃ তাজুল ইসলাম, চীফ প্রসিকিউটর (অ্যাটর্নী জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল; এডভোকেট এহসানুল হক সমাজী, স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইজিপি বাহারুল আলম ৫ আগষ্টের পরে বৈষম্যহীন সমাজ গঠনের কথা উল্লেখ করেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় যে সমস্ত মামলা হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে সমাধান করার কথা বলেন। আইন ও বিচার বিভাগের লোকদের প্রতি সুবিচারের আহবান করেন। নাগরিক সমাজের কাছে অনুরোধ করেন পুলিশ বাহিনীর সাথে ভালো আচরণের জন্য এবং পুলিশকে আবারও মানুষের কাছে গ্রহণ যোগ্য করে তোলার কথা উল্লেখ করেন।

এ সময় রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তাবৃন্দ সহ অত্র বিভাগের প্রশাসন, বিচার বিভাগ, পিপি/এপিপি ও রংপুর মেট্রো পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top