সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২ কোটি ৯২ হাজার ৫শ টাকা মূল্যের বিপুল পরিমাণ শার্টপিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবির কাপড় এবং কক্সমেটিক্স জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চারাগাও বিওপির বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানাযায়, (৬ই মার্চ) বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ চারাগাঁও বিওপির একটি টহলদল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী সীমান্তবর্তী মেইন পিলার-১২৯৪ এর সাব পিলার ৩ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ হাজার ১২৭টি শার্টপিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০হাজার ,৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড় এবং ৯ হাজার পিস স্কীন সানরাইজ ক্রীম জব্দ করে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য-২ কোটি ৯২ হাজার ৫শত টাকা হবে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।