সকল মেনু

বায়ুদূষণে শীর্ষে উগান্ডার কাম্পালা, চারে ঢাকা

বায়ুদূষণের তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৫৮। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৬৭)। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং (১৬৬), নেপালের কাঠমান্ডু (১৬১) ও থাইল্যান্ডের চিয়াং মাই (১৫৮)।

সূচক অনুযায়ী ঢাকার মতো উগান্ডার কাম্পালা, চীনের বেইজিং, নেপালের কাঠমান্ডু ও থাইল্যান্ডের চিয়াং মাই এর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top