সকল মেনু

উপদেষ্টা নতুন হচ্ছেন আমিনুল ইসলাম, দায়িত্ব পাচ্ছেন শিক্ষায়

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। আগামীকাল বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টার শপথ হবে।

আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় উপদেষ্টা হিসেবে শপথ নিবো।কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি আমাকে শিক্ষায় দায়িত্ব দেবে। শপথ নেওয়ার দুই/একদিনের মধ্যে মিডিয়ার সাথে বসব। তখন শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা ও কাজের কথা আপনাদের জানাব।’

বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বলে জানা যায়।নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top