পাবনার ঈশ্বরদী পৌর এলাকার নূরমহল্লায় জোর করে বসতবাড়ি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে। সংবাদ সম্মেলন করেন নূর মহল্লা এলাকার মোঃ আসাদুজ্জামান এর স্ত্রী মোছাঃ শারমিন সুলতানা রিপা।
ভুক্তভোগী শারমিন সুলতানা রিপা বলেন, আমি আমার স্বামীর নিজ নামীয় জমিতে বাড়ী তৈরি করে বসবাস করছিলাম। কিন্তু বিগত ২০১১ ইং সালে আমার স্বামীর বড় ভাই মোঃ মাসুদুর রহমান বাচ্চু আমার স্বামীকে ফাঁকি দিয়ে আমার শাশুড়ির নিকট থেকে বিগত ২০১১ইং জমি সহ গ্যাস লাইন (সাদা কাগজে) নিজ নামে করে নেয়, পুরাতন বাড়ী ভেঙ্গে নতুন বাড়ী তৈরি করে। লোক মারফৎ আমার স্বামী উক্ত জমি রেজিস্ট্রি খবর জানতে পেরে তার বড় ভাইকে বাধা দেয়। সে বাধা অমান্য করে বাড়ী তৈরী করেন এবং আমার অসুস্থ মেয়ে ও স্বামীকে বাড়ী থেকে বের করে দেয়।
এরপর আমি এবং আমার স্বামী ও মেয়েসহ ১ বছর যাবৎ ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় বসবাস করছি। আমার শাশুড়ি আমার ভাসুরের সাথেই বসবাস করতেন কিন্তু ২০১৪ সালে আমার শাশুড়িকে বাড়ী থেকে বের করে দেন তিনি বর্তমানে আমাদের সাথে বসবাস করছেন। স্থানীয় শালিসের মাধ্যমে ৩৬৩৮/১১ নং দলিল মুলে আমার স্বামী মোঃ আসাদুজ্জামানকে জমি লিখে দেন আমার ভাসুর মোঃ মাসুদুর রহমান বাচ্চু উক্ত জমি বাবদ তিনি আমাদের নিকট থেকে ৩১,০০০/- টাকা নেন।
আমার স্বামীর নামীয় জমিতে বর্তমান বাড়ী করতে গেলে আমার ভাসুর ও তার স্ত্রী জাহানারা সুলতানা রিমা আমাদেরকে বাধা দেন এবং বিভিন্ন ভাবে আমাদের প্রাণ নাশের হুমকি সহ নানা ভয়ভীতি দেখাচ্ছেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নিজস্ব জায়গায় যাতে বাড়ী নির্মানসহ বসবাস করতে পারি এবং গ্যাস লাইনটি ফিরে পেতে পারি তার লক্ষ্যে, স্থানীয় প্রশাসন, পৌর প্রশাসন ও থানা প্রসাশন এ ব্যাপারে সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দিয়েছি।
এই সংবাদ সম্মেলনে প্রশাসনের মাধ্যমে মোঃ মাসুদুর রহমান বাচ্চু ও তার স্ত্রীর শাস্তি দাবী করেন শারমিন সুলতানা রিপা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।