সকল মেনু

জবিতে দিনাজপুর জেলা কল্যাণের নতুন কমিটি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান জিনান, ২০১৯-২০২০ সেশন আইন বিভাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ইমন, ২০১৯-২০২০ সেশন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ।এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: গোলজার হোসাইন।

অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান, চেয়্যারম্যান রসায়ন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ড. রাজিব মন্ডল,অধ্যাপক বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন করেন।

নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান জিনান তার প্রতিক্রিয়ায় বলেন, “দিনাজপুর, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা, তাদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে সহায়তা করা এবং দিনাজপুর জেলার গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সংগঠনের সকল সদস্য, শিক্ষক,উপদেষ্টামন্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দিনাজপুরের শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারবো এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো। আমি সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন বলেন,”অনেক দিন পর ক্যাম্পাসে দলীয় রাজনীতির বাইরে কমিটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত, আমরা চাই আমাদের দিনাজপুর জেলার তেরোটি উপজেলার শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করব এবং আমারা সকলে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব ”

প্রসঙ্গত, এই সমিতি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের জন্য নানামুখী সহায়তা ও উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top