সকল মেনু

আত্রাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন অমিত কুমার সাহা (২৮)। তিনি আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

অমিত কুমার সাহা উপজেলার বহলা গ্রামের ডাক্তার অমিও কুমার সাহার ছেলে। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন জানান,রাজনৈতিক মামলায়

সোমবার (৩রা মার্চ) দুপুর ১টার দিকে সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আত্রাই থানায় হেফাজতে রাখা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top