সকল মেনু

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় ভোটার দিবসের উদ্বোধনীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার (০২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ পারভেজ আহমেদ, সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন ও সাধারণ ভোটার প্রমূখ।

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top