রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম নাজিম ইসলাম। তিনি উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী ফকিরপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে।
জানা গেছে, নাজিম ইসলামের নামে গত ১৫ ফেব্রুয়ারী একই এলাকার কাশাইপাড়া গ্রামের ভুক্তভোগীর বাবা সাইদুল ইসলাম শাহীদ বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পায় পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে।
তারাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর কনক চন্দ্র বর্মন বলেন, ধর্ষণের অভিযোগে নাজিম ইসলামকে গ্রেপ্তার করে রংপুর জেল হাজতে প্রেরণ করেছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।