রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৫২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে গঠিত হয়েছে এ কমিটি।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেছেন। দুর্গাপুরে প্রতিনিধি কমিটির সুপারিশ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে এ বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। `অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর` একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।