নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইউনিয়ন র্পযায়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে এ লটারী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম, ডিলার নির্বাচন কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ ডালিম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমুখ ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়নের জন্য ২২ জন ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য অধিদপ্তর। মোট আবেদন কারী সংখ্যা ১২৯ টি, বৈধভাবে ১১৫ জন আবেদন করেন। লটারীর মাধ্যমে ২২জনকে নির্বাচিত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।