সকল মেনু

বাসে মামলা দেওয়ায় মহাখালীতে সড়ক অবরোধ

রাজধানীর মহাখালীতে বাসের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ৩০০ পরিবহন শ্রমিক। অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশেপাশের এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী জানান, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এ সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসটির বিরুদ্ধে মামলা দেন। এরপর বাসটি মহাখালী আসে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিককে সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করে। এতে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউইটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকদের মূল সড়ক থেকে সরে গিয়ে প্রতিবাদ জানাতে অনুরোধ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top