মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসালো অভিযুক্ত দুই শিক্ষার্থী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬ টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান তারা দুজন। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে সাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধামকি দেন।
হুমকির রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডে লাবিবাকে বলতে শুনা যায়, “আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো, আসো। তোদের মত পতিতা না মেয়ে নিয়ে রুমে রুমে যাবো। তোদের সবাইকে দেখে নিবো, সব বের করবো। তাঁর সাথে থাকা রাবিনা ঐশি বলেন, “গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।”
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।