সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পত্রপত্রিকায় আমার প্রায়ই পড়ি, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার। কিন্তু এবার এমন শরণামের ব্যতিক্রম ঘটেছে হাওরের জেলা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানা পুলিশের নিজস্ব গোয়েন্দা তৎপরতায় অভিযান পরিচালনা করে ১৪ বোতল বিদেশি মদের চালানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন, মো. শাহীন (৪৫) ও তার স্ত্রী মোছা. ফরিদা বেগম (৪০) গ্রেপ্তারকৃতরা বিশ্বম্ভরপুর উপজেলার (নতুনহাটি) গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্বম্ভরপুর থানার এস আই মো. মতিয়ার রহমানের নেতৃত্বে ও এ এস আই জামাল উদ্দিন, এবিএস আই মাসুম মিয়ার সহযোগিতায় পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত দম্পত্তির বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের বসত ঘরে ১১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অঈ ইখঅঈক ও ৩ বোতল ঙভভরপবৎ’ং ঈযড়রপব ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার (২৪ফেব্রুয়ারী) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং সাময়িক দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার) তাপস রঞ্জন ঘোষ এ প্রতিবেদককে জানিয়েছেন, জেলা পুলিশের প্রতিটি থানা মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জেলার প্রতিটি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান “ডেভিল হান্ট” এ প্রতি দিনই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।