দেশব্যাপী ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হাওরের জেলা সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পৌর শহরের হোসেন বখত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের আহ্বায়ক ইমন দোজা আহমেদ, সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের, শবনম দোজা জ্যোতি প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে ছিনতাই, ধর্ষণ, হত্যা বেড়েছে। আমাদের মা ও বোনেরা রাস্তায় দিনে দুপুরেও নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে আবারও আমরা আরেকটা ৫ আগস্ট নিয়ে আসবো। আমাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা আমরাই করবো, ছাত্র জনতা সবকিছু করে দেখাতে পারে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আশাবাদী প্রশাসন দ্রুত ধর্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসবে। আমরা ৪৮ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হলে আমরা আবারও রাস্তায় নেমে আসবো।
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।