‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানে গ্রামবাংলার সাধারণ জনগণের মাঝে সঠিক বিচার ও আইনী সেবা প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে এ মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজ আরেফিন।
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপির যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশান (ইপসা)র সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের একটিভিশন এরিয়াভুক্ত দুর্গাপুর উপজেলাধীন জয়নগরে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গ্রাম আদালত আইন, গ্রাম আদালতের ধারা, গ্রাম আদালতের বিচারক সংখ্যা, গ্রাম আদালতে মামলার সুবিধা, গ্রাম আদালত এখতিয়ার ও ক্ষমতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য়) পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোসা. লায়লা খাতুন ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান সান্টু, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন, ইউপি সদস্য আব্দুল মতিন, রাকিবুল ইসলাম লালন, বাহার আলী, ইউনুস আলী, আনোয়ার হোসেন, হান্নান আহাদ, ইদ্রিস আলী, মহিলা সংরক্ষিত আসনের সদস্য ববিতা বেগম, রুপালি খাতুন, রিফা বেগমসহ ইউনিয়নের গ্রাম পুলিশ, শিক্ষক, ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।